সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা নূরুল ইসলামের গণসংযোগ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১১:৫৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৭:১৬:৫৯ পূর্বাহ্ন
৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা নূরুল ইসলামের গণসংযোগ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ-০৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

রবিবার (২২ জুন) দলীয় নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল দিনব্যাপী সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এই ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি দেশের বর্তমান সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি সুদূরপ্রসারী ও যুগান্তকারী পদক্ষেপ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই কর্মসূচির মধ্য দিয়ে দেশের সকল স্তরের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে এবং একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।
গণসংযোগকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, সদস্য মোনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মী অ্যাডভোকেট নূরুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগকালে সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। তারা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং বিএনপি নেতাকর্মীদের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ