সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

খাসিয়ামারা নদীতে ড্রেজারের তান্ডব বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১১:৫৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১১:৫৮:১৪ অপরাহ্ন
খাসিয়ামারা নদীতে ড্রেজারের তান্ডব বন্ধের দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ এবং রাবারড্যাম-লিয়াকতগঞ্জ সড়ক বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, খাসিয়ামারা নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের কারণে দুই তীরের বসতবাড়ি ও রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। প্রতিদিন ট্রাক্টর ও ট্রাক চলাচলের ফলে উপজেলার একমাত্র সংযোগ রাস্তা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে বেড়িবাঁধ ভেঙে লক্ষ্মীপুর ইউনিয়নের ২০-২৫টি গ্রাম প্লাবিত হয়ে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্রুত ড্রেজার মেশিন অপসারণ ও বেড়িবাঁধটি সংস্কারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে নোয়াপাড়া গ্রামের হাইজুর রহমান, আবদুস সালাম, আব্দুল হাদিস, আব্দুল্লাহ, শহিদ মিয়া, আব্দুল আজাদ, মকবুল হোসেন, দেলোয়ার হোসেন, জহির মিয়া, কামাল হোসেন, হাবিবুর রহমান, আইনা মিয়া, আব্দুছ সামাদ, শফিকুল ইসলাম, লাল মিয়া, জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, হাফিজ মিয়া, রফিক মিয়া, আলা উদ্দিন, জাহাঙ্গীর আলম, শহিদ উল্লাহ, রহমত আলী, রমজান আলী, এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স