সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে ‘তরুণ সমাজের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১২:০২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১২:০২:৫৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ‘তরুণ সমাজের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে সম্প্রীতি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় তরুণদের কার্যকর অংশগ্রহণের আহ্বানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার আব্দুল মজিদ কলেজের হলরুমে এ সভার আয়োজন করে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। ‘তরুণ সমাজের ভাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রূপ পল্লব। সভায় সভাপতিত্ব করেন পিস এম্বাসেডর সিরাজ মিয়া এবং সঞ্চালনা করেন পিস এম্বাসেডর জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। সভায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, পিস এম্বাসেডর লিটন মিয়া, সদস্য খোরসেদা, জিয়াসমিন আক্তার, মতিউর রহমান, সৈয়দ আলম, শিক্ষার্থী ইমন মিয়া, সীমা আক্তার, লিজা আক্তার ইভা, জুঁই রানী দাস প্রমুখ। বক্তারা বলেন, শান্তিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের শিক্ষার্থীরা বলেন, সিনিয়রদের পাশাপাশি আমরাও সংঘাত কমিয়ে আনার কাজে যুক্ত হতে চাই। সম্প্রীতির শান্তিগঞ্জ গড়তে আমরা সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত। আয়োজকরা জানান, এমন উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সহযোগিতাপূর্ণ সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি