সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

গ্রাহক আসবে, আমরা বসে আছি’ - এই মানসিকতা থেকে বিটিসিএলকে বের হতে হবে

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১২:০৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১২:০৯:৩৯ পূর্বাহ্ন
গ্রাহক আসবে, আমরা বসে আছি’ - এই মানসিকতা থেকে বিটিসিএলকে বের হতে হবে
‘গ্রাহক আসবে, আমরা বসে আছি’ - এই মানসিকতা থেকে বিটিসিএলকে বের হতে সরকারি সেবার ক্ষেত্রে ‘দায়িত্ব’ শব্দটির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে টেলিযোগাযোগ খাতে বিটিসিএলের ভূমিকা অনস্বীকার্য হওয়া উচিত ছিল। অথচ বাস্তবে আমরা ভিন্ন চিত্রই দেখছি। সুনামগঞ্জ পৌর শহরে বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর জিপন প্রযুক্তিভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবার যথেষ্ট সক্ষমতা থাকলেও সে অনুযায়ী কাক্সিক্ষত গ্রাহক পাচ্ছে না প্রতিষ্ঠানটি। প্রায় দুই বছর আগে মাটির নিচ দিয়ে স্থাপন করা হয়েছে ফাইবার অপটিক্যাল লাইন। সর্বোচ্চ ১০০ এমবিপিএস গতি থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ থাকলেও এখন পর্যন্ত গ্রাহক মাত্র ৬৭৫ জন! অথচ প্রতিষ্ঠানটির রয়েছে প্রায় ৩ হাজার ৬০০ জনকে ইন্টারনেট সেবা দেওয়ার সক্ষমতা। কেন এই ব্যবধান? উত্তর একটাই- প্রচারণার ঘাটতি এবং সেবার মান নিয়ে মানুষের আগের নেতিবাচক অভিজ্ঞতা। বেসরকারি অপারেটরদের তুলনায় বিটিসিএলের যন্ত্রপাতি ও অবকাঠামো অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেবার মান ও ব্যবহারকারী-সন্তুষ্টির দিক দিয়ে এখনো অনেকটা পিছিয়ে। এর অন্যতম কারণ দ্রুত রেসপন্স না পাওয়া, লোডশেডিং বা দুর্যোগকালে দ্রুত মেরামতের ঘাটতি, এবং তথ্য-প্রযুক্তিভিত্তিক যুগোপযোগী প্রচার না থাকা। যেখানে বেসরকারি প্রতিষ্ঠান ফেসবুক, ইউটিউব বিজ্ঞাপন, ঘরে ঘরে প্রতিনিধি পাঠিয়ে গ্রাহক সংগ্রহ করে, সেখানে বিটিসিএল এখনো ‘গ্রাহক আসবে, আমরা বসে আছি’ - এই মানসিকতা থেকে বের হতে পারেনি। তবে আশার কথা হলো, জিপন প্রযুক্তির মাধ্যমে সংযোগ দিলে আগের তুলনায় সমস্যার হার কমেছে এবং দূর থেকেই মনিটরিং করা যাচ্ছে। এই প্রযুক্তির উন্নয়নে যেভাবে বিটিসিএল এগোচ্ছে, তাতে সেবার মান বাড়ানো সম্ভব। সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিটিসিএলের আরও বেশি ভূমিকা নেওয়া উচিত। বিশেষ করে সেবার মান বজায় রাখা, দ্রুত সমস্যার সমাধান দেওয়া এবং প্রচারণার জন্য আধুনিক ডিজিটাল মাধ্যম ব্যবহার করা এখন সময়ের দাবি। প্রয়োজনে ‘গৃহে-গৃহে সংযোগ’ কর্মসূচি নেওয়া যেতে পারে। এতে শুধু গ্রাহক বাড়বে না, বাড়বে সরকারের রাজস্বও। বিটিসিএল যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও পাবেন মানসম্মত, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ। ‘ক্ষমতা আছে, প্রচারণা নেই’ এই চিরাচরিত চিত্র থেকে বের হয়ে বিটিসিএল হবে সক্রিয়, জনমুখী ও আধুনিক চিন্তার প্রযুক্তি-সেবাদানকারী প্রতিষ্ঠান - এটাই প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স