সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
দোয়ারাবাজার

সড়কের এক কিলোমিটার বেহাল, চলাচলে দুর্ভোগ

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৩২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৩৪:৪২ পূর্বাহ্ন
সড়কের এক কিলোমিটার বেহাল, চলাচলে দুর্ভোগ
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর পশ্চিমপাড়া জামে মসজিদ থেকে স্থানীয় মো. আলা উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ভাঙা ও কাদায় পিচ্ছিল হয়ে পড়ায় এই রাস্তাটি দিয়ে স্থানীয় কয়েকশত মানুষ, বিশেষ করে দুই থেকে তিন শতাধিক স্কুলগামী শিশু-কিশোরদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন বলেন, বর্ষাকালে রাস্তাটির অবস্থার আরো অবনতি হয়। শিশুরা স্কুলে যেতে গিয়ে কাদায় পিছলে পড়ে আহত হয়। অনেকে বাধ্য হয়ে স্কুল যাওয়া বন্ধ করে দেয়।
আরেক স্থানীয় বাসিন্দা মানিক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামের বাইরে যেতে হলে এই রাস্তাই ভরসা। অথচ কতবার প্রশাসনের কাছে বলেছি, কাজের কাজ কিছু হয়নি। আমাদের সন্তানদের স্কুল যাতায়াত চরম কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মী মো. আলা উদ্দিন বলেন, এই রাস্তা গ্রামের মানুষের প্রধান যোগাযোগ পথ। রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা ও কাদাযুক্ত থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ভোগান্তি তৈরি হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, অতি দ্রুত রাস্তাটি পাকা ও সংস্কার করা হোক।
স্থানীয়রা জানান, রাস্তাটি পাকাকরণ ও সংস্কারের দাবিতে একাধিকবার লিখিতভাবে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে ভোগান্তি দিন দিন বাড়ছেই। অবিলম্বে রাস্তাটি পাকাকরণ না হলে বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ