সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সদর উপজেলা স্কাউটসের কাব কার্নিভাল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৪২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৩৩:৩২ পূর্বাহ্ন
সদর উপজেলা স্কাউটসের কাব কার্নিভাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নাসরিন আক্তার খানম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালি উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, জেলা স্কাউটস কমিশনার শিক্ষক কানন বন্ধু রায়, জেলা স্কাউটসের সাধারণ স¤পাদক নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবেদীন।
দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কাব লিডার ধীমান চন্দ্র দাস, সদর উপজেলা স্কাউটসের যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, শিক্ষক মুর্শেদ আহমদ, নমিতা সরকার, তাহমিনা খাতুন প্রমুখ। সারাদেশের ন্যায় ওইদিন সকাল ৯টায় শুরু হয় অনুষ্ঠান, শেষ হয় বিকাল ৫টায়। নাচ, গান, কবিতা আবৃত্তি, ধামাইল, তীর নিক্ষেপ, মাছ শিকারসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ৩০টি কাব স্কুল এতে অংশ নেয়। অনুষ্ঠান শেষে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন