সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

মধ্যনগরে কাব কার্নিভাল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৪৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৪৬:৪২ পূর্বাহ্ন
মধ্যনগরে কাব কার্নিভাল অনুষ্ঠিত
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) অস্থায়ী কার্যালয়ের প্রাঙ্গণে প্রথমবারের মতো কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার চারটি ইউনিয়নের ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০জন ছাত্রছাত্রী, ৩০জন শিক্ষক, স্বেচ্ছাসেবক ও স্কাউটসের কর্মকর্তাসহ ২৩০জন অংশ নেয়। বাংলাদেশ স্কাউটস পোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় মধ্যনগর উপজেলা স্কাউটস এই অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি উজ্জ্বল রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটসের কমিশনার মো.রাশিদ আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সম্পাদক নির্মল চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক তিতাস রায়, অজয় রায় প্রমুখ। কাব কার্নিভাল অনুষ্ঠানে তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, রিং ছোড়া, আইন নৃত্য, তাবু জলসা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ