সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জে কাব কার্নিভাল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৫০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৩১:৫১ পূর্বাহ্ন
জামালগঞ্জে কাব কার্নিভাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে কার্নিভালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
বাংলাদেশ স্কাউটস জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার ও সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল খাঁন, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার তালুকদার, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র তালুকদার, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাফিজ উদ্দিন, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার। এসময় ৩০ জন কাব লিডার এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি মুশফিকীন নুর বলেন, কাব কার্নিভালের শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, শৃঙ্খলা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক