সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন
পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা অফিসার মোহাম্মদ শরিফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রুটিন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা প্রাণিস¤পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার নাসরিন আক্তার, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী, হাউস বোট মালিক সমিতির সভাপতি আরাফাত হাসান, পানসী রেস্টুরেন্টের পক্ষে সুজাত আহমদ, রোজ গার্ডেন ও শাহী রেস্টুরেন্টের প্রতিনিধিসহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণ। বক্তারা বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সরকারের ১৮টি মন্ত্রণালয়ের বা বিভাগের সাথে সমন্বয়ক হিসেবে কাজ করে আসছে। ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতি জেলায় এর কর্মকান্ড পরিচালিত হচ্ছে। প্রতিটি বিভাগে একটি করে মোবাইল ল্যাবরেটরি রয়েছে। বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যের জন্য নয়, পর্যটনের চালিকা শক্তি। হাউস বোটসহ সংশ্লিষ্ট সকলের নিরাপদ খাদ্য, জীবাণু মুক্ত ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করতে হবে। পর্যটকদের নিরাপদ খাবার সরবরাহের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরের সুবিধাজনক স্থানে একটি ভাসমান বাজার করার পরিকল্পনা রয়েছে। এতে টাটকা শাক সবজি, মাছ, হাঁস, মোরগ, গরুর মাংসসহ অন্যান্য দ্রব্য পাওয়া যাবে। এছাড়াও শহরের বিভিন্ন রেস্টুরেন্টকে আরও বেশি সচেতন হয়ে পর্যটকদের এবং অন্যান্যদের নিরাপদ খাদ্য সরবরাহের আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক