সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ইরানে হামলা বন্ধে জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৮:২৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:২৫:২১ পূর্বাহ্ন
ইরানে হামলা বন্ধে জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের
সুনামকণ্ঠ ডেস্ক :: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের লক্ষ্যে জাতিসংঘসহ বিশ্বনেতাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় সোমবার (২৩ জুন) গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে জামায়াতের আমির বলেন, গত ১৩ জুন ইসরায়েল এবং ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র অতর্কিতে হামলা চালিয়ে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর এ জাতীয় হামলা আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলা অযৌক্তিক ও অবৈধ। এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা এই অন্যায় ও আগ্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, সম্প্রতি মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো বিশ্বাস করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।’ অথচ ইরানের পরমাণু অস্ত্র বানানোর মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করেছে। মিথ্যা ও অনুমান নির্ভর তথ্যের উপর ভিত্তি করে ইরানের মতো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর এই আগ্রাসী হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে। এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এর ফলে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সংঘর্ষ আরও বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ