সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

পৌর শহরে ক্লিনিং ক্যাম্পেইন, মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১২:২৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১২:২৭:১২ পূর্বাহ্ন
পৌর শহরে ক্লিনিং ক্যাম্পেইন, মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান
স্টাফ রিপোর্টার :: 
নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ পৌর শহরে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে এবং সুনামগঞ্জ পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা। ক্যাম্পেইন চলাকালীন আদালত এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি জমে থাকা পানি নিষ্কাশন করা হয়।
ক্লিনিং ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় তিনি বলেন, সুনামগঞ্জকে ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। তিনি আরও বলেন, সুনামগঞ্জ পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না। ময়লা-আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সুনামগঞ্জ গড়ি।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আবুল কালাম আজাদ, ব্র্যাক এলাকা ব্যবস্থাপক শাহ আলম, ব্র্যাক হেলথ প্রোগ্রামের ট্রেইনার মমতাজ বেগম, ব্র্যাক ক্লাইমেট চেইঞ্জ অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স