সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুনামগঞ্জ-১ আসনে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী’র গণসংযোগ

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১১:৩৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১১:৩৩:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী’র গণসংযোগ
স্টাফ রিপোর্টার :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) মধ্যনগর উপজেলার চাপাতি বাজার, চৌরাস্তা বাজার, মহেষখলা বংশীকুন্ডা বাজার ও মধ্যনগর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি জনগণের মাঝে যান এবং দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন। ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন- মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, মমিনুল হক বেণু, সদস্য কামাল হোসেন, সাইদুর রহমান জিয়া, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্যসচিব মোসাব্বির তালুকদার সাগর, শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক আফিন্দী, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুরুল হক আফিন্দী, সাবেক ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন পাঠান, যুবদলের সদস্য কাওছার আফিন্দী, তাহিরপুর বিএনপি নেতা রেজউয়ান কবিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে ব্যারিস্টার হামিদুল হক লিটন বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দেশপ্রেমিক, সুশিক্ষিত, মেধাবী ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন। আমি সে লক্ষ্যে এগিয়ে চলেছি। দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণেই একটি সুন্দর আগামী গড়ে তোলা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন