সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আবারও ছাতক সীমান্তে ২০ জনকে পুশইন

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১১:৪২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১১:৪২:৪৩ পূর্বাহ্ন
আবারও ছাতক সীমান্তে ২০ জনকে পুশইন
ছাতক প্রতিনিধি :: আবারও ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে তিনটি পরিবারের ৬ নারী, ৭ পুরুষ ও ৭ শিশু রয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ভোরে পুশইনের ঘটনা ঘটে। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুপুরে আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- কুড়িগ্রামের দক্ষিণ আজুয়াটারি গ্রামের মো. জয়নাল আবেদীন (৫৫), তার প্রথম স্ত্রী মোছা. জাহেরা বিবি (৩৬), দ্বিতীয় স্ত্রী মোছা. মনোয়ারা বিবি (৩৩), ছেলে মো. মজিদুল ইসলাম (১৮), মো. আশিদুল হক (১৫), মো. আব্দুল্লাহ (৫), মো. ইসমাইল (২), মেয়ে মোছা. আকলিমা খাতুন (১৪), মোছা. জামিলা (১৩), মোছা. সুমাইয়া (১০), মজিদুল ইসলামের স্ত্রী মোছা. রেহেনা বিবি (১৮)। একই জেলার বড় ভিটা গ্রামের মো. নজির হোসাইন (৮০), তার স্ত্রী মোমেনা বেগম (৭৪), ছেলে মো. মমিনুল (৩২), মো. মমিনুলের স্ত্রী মোছা. আমিনা (২৮), ছেলে মো. আল আমিন (৭), মেয়ে মোছা. মনিশা (৫), ছেলে মো. মাসুদ (১৬) এবং পাবনা জেলার ভেড়ামারা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. জান্নাতুল ফেরদৌস (২০)। এদিকে, পুশইনের ঘটনায় আটকদের পাশে দাঁড়িয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তাদের মানবিক সহায়তা প্রদান করছেন তিনি। ২৪জুন দুপুরে বিজিবি কর্তৃক আটককৃত তিনটি পরিবারের ২০ সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তর খুরমা ইউনিয়নের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। সেখানে তাদের থাকা, খাওয়া, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যায় ইউএনও মো. তরিকুল ইসলাম নিজেই আশ্রয়কেন্দ্রে তাদের দেখতে যান এবং মানবিক সহায়তা প্রদান করেন। এর আগে গত ২৮ মে ছাতকের একই সীমান্ত দিয়ে ১৬ জন এবং ১২ জুন ১৭ জনকে পুশইন করে বিএসএফ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স