সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সংঘর্ষের আশঙ্কা

দিরাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মাণ

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১২:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১২:০০:৫২ অপরাহ্ন
দিরাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মাণ
স্টাফ রিপোর্টার :: দিরাই পৌর শহরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বিরোধপূর্ণ ভূমিতে দোকানকোঠা নির্মাণ করছেন প্রভাবশালী এক ব্যক্তি। এ ঘটনায় অভিযোগকারী আদালতের কাগজ নিয়ে বাধা দিলে তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। আদালত, থানাসহ সরকারি বিভিন্ন অফিসে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, দিরাই থানাধীন চ-িপুর মৌজায় হাল আর.এস খতিয়ান নং ৭৪৫ এর অন্তর্ভুক্ত আর.এস ২০৫৩ দাগে বাড়িরকম ৮শতক জমি এবং আর.এস ৭৪৪ ও ৭৪৬ নং খতিয়ানের আর এস ৪১৬৮ দাগে আধা শতক ও ৪১৭০ ও ৪১৭১ দাগের ৬১৯ বর্গ লিংক জমির উপর পৃথক পৃথক দুটি দোকানের মালিক শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামের তোয়াছির আলী। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যপ্রবাসী হওয়ায় মূল্যবান ভূমি দেখভালের জন্য ফুফুতো ভাই একই গ্রামের ফারুক মিয়াকে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ১৫৩৬ নং রেজিস্ট্রিমূলে আমমোক্তার ও ৯৩৮ নং আমমোক্তার মাধ্যমে ক্ষমতা প্রদান করেন। এরপর থেকেই ফারুক মিয়া ওই জমি দেখাশোনা করে আসছেন। কিন্তু সম্প্রতি দিরাই পৌর শহরের বাসিন্দা মাহবুব আহমদ ও জাকির আহমদ জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করছেন। ফারুক মিয়া বাধা দিলে তারা ২০ লক্ষ টাকা চাদা দাবি করেন বলে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন। চাদা না দেওয়ায় মাহবুব ও জাকির দিরাই উপজেলার থানা রোডের মেহেদি হাসান, দাদন সরদার ও চ-িপুরের আসিক মিয়াকে নিয়ে ৪১৭০, ৪১৭১ ও ৪১৬৮ নং দাগের জমিতে জোরপূর্বক স্থাপনা তৈরির কাজ শুরু করে দেন। এসময় ফারুক মিয়া বাধা দিলে তাকে হুমকি ধমকি দেন তারা। পরে ফারুক মিয়া জমির মালিক যুক্তরাজ্যপ্রবাসী তোয়াছির আলীকে বিষয়টি অবগত করে গত ২২ জুন দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পরও দোকানকোঠার কাজ চালানো হচ্ছে বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন। উল্লেখ্য, এই জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আদালত ওই ভূমির উপর সবধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন। অভিযোগকারী ফারুক মিয়া বলেন, আমি আমমোক্তার বলে জমির দেখাশুনা করে আসছি ২০১৯ সাল থেকে। সম্প্রতি মাহবুব ও জাকির জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমি আদালতে কাগজপত্র দাখিলপূর্বক মামলা করলে আদালত ওই স্থানে সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু অভিযুক্তরা জোরপূর্বক স্থাপনা করছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে বাধা দিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি জমির প্রকৃত মালিক যুক্তরাজ্যপ্রবাসী আমার ভাইকে খবর দিলে তার সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ করেছি। অভিযুক্ত মাহবুব আহমদ বলেন, এই জমির মালিক আমরা। আমাদের রেকর্ড কেটে নিজের নামে তারা নিয়ে গেছে। আমি আদালতে সিভিল মামলা করেছি। এই জায়গার দখলসহ স্বত্ত্বও আমাদের। দিরাই থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে। আমরা দুই পক্ষকে সবধরনের স্থাপনা তৈরি থেকে বিরত থাকতে নিষেধ করেছি। নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে একপক্ষ জোর করে স্থাপনা তৈরির কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, আদালত আমাদেরকে স্থাপনা তৈরি বন্ধ করতে নির্দেশনা দিলে আমরা বন্ধ করবো। তবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে আমরা বলেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ