সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০১:১৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০১:১৭:২৯ অপরাহ্ন
জগন্নাথপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। কৃষি অফিসের সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমণি সিংহ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমদ, মো.শাহজাহান মিয়া, শাহ ফুজায়েল আহমদ, জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ছফেদা চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল কাদির, কৃষক আংগুর মিয়া, আশরাফ উদ্দিন, শরীফ উদ্দিন, জাকির হোসেন, মান্নান মিয়া, মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজিন আলফাত হোসেন ও গীতাপাঠ করেন কৃষি অফিসের সহকারী উজ্জ্বল দেবনাথ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর