সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

ধর্মপাশায় পাঁচ মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, ভোগান্তিতে মানুষ

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০১:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০১:২২:১৪ অপরাহ্ন
ধর্মপাশায় পাঁচ মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, ভোগান্তিতে মানুষ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা ভূমি কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘ পাঁচ মাস ধরে শূন্য রয়েছে। ফলে ধর্মপাশা ও মধ্যনগর এই দুই উপজেলার মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মপাশা উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান চলতি বছরের ২৯ জানুয়ারি পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হলে এই পদটি শূন্য হয়। এরপর থেকে ইউএনও জনি রায় এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া পার্শ্ববর্তী নবগঠিত মধ্যনগর উপজেলাতেও উপজেলা ভূমি কার্যালয় এখনো সৃজন হয়নি। তাই ধর্মপাশা উপজেলা ভূমি কার্যালয়ে এসে মধ্যনগর উপজেলার মানুষজনদেরকে ভূমি সংক্রান্ত সেবা নিতে হচ্ছে। এই পদটি শূন্য থাকায় ওই কার্যালয়ে ১১৫টি নামজারি ঝুলে রয়েছে। এছাড়া হাট-বাজার মনিটরিং, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, সরকারি রাজস্ব আদায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ধর্মপাশার ইউএনও জনি রায় বলেন, ইউএনও পদের পাশাপাশি আমাকে এসিল্যান্ডের পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক