সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

আদারবাজারে সুপেয় পানি ও শৌচাগার সংকট

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:০৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০১:০৬:৪৪ পূর্বাহ্ন
আদারবাজারে সুপেয় পানি ও শৌচাগার সংকট
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজারে বিশুদ্ধ পানি ও শৌচাগার সংকটে দুর্ভোগে রয়েছে বাজার এলাকার বাসিন্দা ও প্রতিদিন বাজারে আসা অগণিত লোকজন। এদিকে বাজার মসজিদে একটি টিউবওয়েল বসানো হলেও নিয়মিত পানি পাওয়া যাচ্ছে না। ফলে মসজিদে মুসল্লীদের নামাজ আদায় করতে গিয়ে নানা দুর্ভোগে পড়তে হয়। মসজিদে ভাল কোনো শৌচাগার না থাকায় মসজিদে আসা তাবলিগ জামায়াতের লোকজন দুর্ভোগে পড়েন। আদারবাজারে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া অগণিত লোকজন আদারবাজার-আমবাড়ি খেয়া পারাপার হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। অনেক যাত্রী সাধারণকে বাজারে বিশ্রাম নিয়ে খেয়া পারাপার হতে হয়। এসময় পিপাসা মেটাতে সুপেয় পানির অভাবে ভোগান্তিতে পড়েন। অনেকে বাধ্য হয়ে পার্শ্ববর্তী সুরমা নদীর পানি পান করেন। দীর্ঘদিন যাবত এভাবেই পরিচালিত হয়ে আসছে আদারবাজারটি। বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদ, ইয়াছিন, সাদ্দামসহ অনেকেই বলেন, আমরা যেন এদেশের বাসিন্দা বা ব্যবসায়ী নই! স্থানীয় প্রশাসন আমাদের বাজারের হাল-অবস্থা নিয়ে মোটেও ভাবছে না। বাজার এলাকায় বিশুদ্ধ পানি সংকটে আমাদেরকে নানা দুর্ভোগ পড়তে হচ্ছে। বিশুদ্ধ পানি সংকট দূরীকরণে বাজারে একটি টিউবওয়েল জরুরি ভিত্তিতে স্থাপন উচিত বলে আমরা মনে করি। এ ব্যাপারে আমরা এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা