সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

চোরাকারবারিদের কোনো ছাড় নয় : বিজিবি অধিনায়ক

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:১৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন
চোরাকারবারিদের কোনো ছাড় নয় : বিজিবি অধিনায়ক
স্টাফ রিপোর্টার ::
সীমান্তে কোনো অনিয়ম বা চোরাচালানকে বরদাশত করা হবে না উল্লেখ করে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেছেন, যেই হোক, যত শক্তিশালী হোক - আইন ভঙ্গকারীদের কঠোরভাবে দমন করা হবে।
বুধবার (২৫ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা এলাকায় ডলুরা বিওপি’র উদ্যোগে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় আমরা টহল জোরদার করেছি, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এর ফলে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। চোরাকারবারি ও তাদের মদদদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমারেখায় শ্রমিক দ্বারা পাথর উত্তোলন, শূন্য রেখায় গবাদি পশু চরানো এবং নারী ও শিশু পাচার - এসব প্রতিরোধে স্থানীয় জনগণকেও সতর্ক থাকতে হবে ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আদনান আরিফ রিফাত, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ