সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ধর্মপাশায় ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী’র গণসংযোগ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:১৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৯:১৭:০৯ পূর্বাহ্ন
ধর্মপাশায় ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী’র গণসংযোগ
স্টাফ রিপোর্টার ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৪ জুন) তিনি ধর্মপাশা উপজেলার আবিদনগর, বাদশাগঞ্জ বাজার ও ধর্মপাশা বাজারে গণসংযোগ ও ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এবং সঞ্চালনা করেন ২য় যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমত।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, ৩য় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, মজিবুর রহমান মজুমদার, মামুন অর রশীদ শান্ত, সালাউদ্দিন মাহতাব, নেহারুল হক, আব্দুল মুতিন মীর্জা, মাহবুবুর আলম হাদিসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী, ছাত্রদলের সাবেক দপ্তর স¤পাদক এমদাদ হোসেন লিটু, সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এমদাদুল হক আফিন্দী, সাবেক চেয়ারম্যান মনজুরুল হক আফিন্দী, জয়নাল আবেদীন পাঠান, মহিবুর রহমান, কাওছার আফিন্দী, তাহিরপুর উপজেলা বিএনপির নেতা রেজুওয়ান আহম্মেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ