সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:৪৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০১:৪৩:৩০ পূর্বাহ্ন
ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জের উদ্যোগে দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ জুন ২০২৫) সুনামগঞ্জ সদর উপজেলার দারুল কোরআন হাফিজিয়া হক্কানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ১৭৩ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং এর মধ্যে ৬২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। সভাপতিত্ব করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপক গোলাম আজাদ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক মানবসেবামূলক বিভিন্ন কর্মকা-ে যুক্ত। চোখের ছানি অপারেশন ছাড়াও প্রতিবছর আমরা শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দিয়ে থাকি। চলতি বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা ফলাফল পাওয়ার পর আবেদন করতে পারবে। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় সেবামূলক কার্যক্রম আজ সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বাস্তবায়ন সম্ভব হচ্ছে। চক্ষু ক্যা¤েপ ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেবা প্রদান করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন এবং তাঁরা এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন। উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের কার্যক্রম দরিদ্র রোগীদের জন্য আশীর্বাদস্বরূপ। এমন কার্যক্রম অব্যাহত থাকলে অনেকেই অন্ধত্ব থেকে মুক্তি পাবে। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী রোগীরা ও তাদের স্বজনরা ভার্ড চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন