সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষক সংকট দূর করুন

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:৪৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০১:৪৫:০৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষক সংকট দূর করুন
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখন দুশ্চিন্তা ও অনিশ্চয়তার এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে সময় পার করছেন। হাসপাতাল নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, নেই প্রয়োজনীয় একাডেমিক ও ক্লিনিক্যাল সুযোগ-সুবিধাও। ফলে একদিকে যেমন পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে জাতীয় স¤পদে রূপান্তরিত হওয়ার পরিবর্তে চিকিৎসা শিক্ষার্থীরা ভবিষ্যতে হয়ে উঠতে পারেন এক ভয়াবহ দক্ষতা-সংকটের শিকার - যা দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার জন্যও হুমকি। সরকারিভাবে অনুমোদিত হলেও কলেজটি এখনও পূর্ণাঙ্গ হাসপাতাল ছাড়াই চলছে। ২০২০ সালে যাত্রা শুরু করা এই মেডিকেল কলেজ ২০২৩ সালে স্থায়ী ক্যা¤পাসে ফিরলেও সেখানে হাসপাতাল চালু হয়নি। শিক্ষার্থীরা আন্দোলন করে জেলা সদর হাসপাতালে সাময়িক ক্লিনিক্যাল ক্লাসের সুযোগ পেলেও, সেটি ‘টিচিং হাসপাতাল’ নয়। এর ফলে হাতে-কলমে শিক্ষায় তারা মারাত্মকভাবে পিছিয়ে পড়ছে। আরও ভয়াবহ চিত্র হলো- কলেজে ১১ জন প্রফেসরের পদ থাকলেও মাত্র ২ জন কর্মরত, এসোসিয়েট ও সহকারী প্রফেসরদের অধিকাংশ পদ শূন্য, এমনকি গুরুত্বপূর্ণ বিভাগ যেমন শিশু ও চর্মরোগে কোনো শিক্ষকই নেই। মেডিকেল টেকনোলজিস্ট, লাইব্রেরিয়ান, একাউন্টেন্ট থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত বেশিরভাগ পদই খালি। এটি শুধু একটি কলেজ নয় - এটি যেন চিকিৎসা শিক্ষার নামে একটি প্রহসন! এ পরিস্থিতিতে ১৮ জুন কলেজ কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে শিক্ষক সংকট দূরীকরণের দাবি জানিয়েছে, এবং জুলাই মাসে হাসপাতাল চালুর বিষয়ে কমিটির বৈঠক বসার কথা রয়েছে। কিন্তু কেবল আশ্বাসে আর সভার প্রতিশ্রুতিতে শিক্ষার গুণগত মান নিশ্চিত হয় না। বাস্তব পরিবর্তন দরকার। আমরা মনে করি, এটি শুধু সুনামগঞ্জ নয়, গোটা দেশের চিকিৎসা শিক্ষাব্যবস্থার ভবিষ্যতের প্রশ্ন। একটি মেডিকেল কলেজে যদি পাঁচ বছর পরেও হাসপাতাল না থাকে, শিক্ষক সংকট চরমে পৌঁছে - তবে সে শিক্ষার্থীরা কীভাবে দক্ষ চিকিৎসক হবে? কীভাবে জনগণকে সেবা দেবে? অবিলম্বে শিক্ষক নিয়োগ, পূর্ণাঙ্গ হাসপাতাল চালু এবং মেডিকেল শিক্ষার মান নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট সবার সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নয়তো ‘ডিগ্রিধারী অথচ দক্ষতাহীন’ চিকিৎসকদের এক অদক্ষ প্রজন্ম তৈরি হবে, যার মূল্য বহন করতে হবে গোটা জাতিকে। সুনামগঞ্জ মেডিকেল কলেজের সংকট শুধু একটি প্রতিষ্ঠানের নয় - এটি দেশের স্বাস্থ্যখাতের ভবিষ্যতের প্রতিচ্ছবি। সময় থাকতে পদক্ষেপ না নিলে, ভবিষ্যতে এর দায় এড়ানো যাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ