সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা

“মধ্যনগরে রাজহংস হাউজ বোট বিএনপি নেতার দখলে” শীর্ষক সংবাদের প্রতিবাদ

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:১৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:১৭:৩৩ পূর্বাহ্ন
“মধ্যনগরে রাজহংস হাউজ বোট বিএনপি নেতার দখলে” শীর্ষক সংবাদের প্রতিবাদ
গত ২৫ জুন একটি দৈনিক পত্রিকায় ও বিভিন্ন অনলাইন পোর্টালে “রাজহংস হাউজ বোট বিএনপি নেতা মমিনুল হক বেনু মিয়ার দখলে” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। আমি মধ্যনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু মিয়া প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃতপক্ষে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদটি প্রকাশ করা হয়েছে। মূলত অভিযোগকারী দীপংকর চৌধুরী নৌকাটি আমার কাছে জিম্মায় রেখে গেছেন। উনি দুই বছর যাবত নৌকার কেয়ার টেকারদের মাসিক বেতন দেন নাই। তারা যখন তাদের পাওনা টাকার জন্য চাপ দেয়, তখন তাদেরকে মোবাইলে হুমকি-ধমকি দেয়া হয়। পরে তারা দু’জন আমার কাছে এসে বলে- আমরা এখন কি করবো? তখন আমি দীপংকর চৌধুরীর সাথে কথা বলি, অনেক আলাপ-আলোচনার পর তিনি আমাকে বলেন- নৌকা আপনার জিম্মায় থাকুক। আমি দুই মাসের মধ্যে ওদের বেতনের টাকা আপনার কাছে দিয়ে নৌকা নিয়ে নিব। তারপর আমি নৌকার কেয়ার টেকারদের বলি- তোমরা বেতনের টাকা দু’মাস পরে আমার কাছ থেকে নিবা বলে বিদায় করি। দু’মাস পরে আমি দীপংকর চৌধুরীকে ফোন দিলে তিনি আমার ফোনকল রিসিভ করেন না। নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরে কেয়ার টেকাররা আমাকে তাদের বেতন দেওয়ার কথা বলে। আমি আমার কথা রাখতে গিয়ে দু’জনকে ৫ লক্ষ টাকা দেই। দীপংকর চৌধুরীর নৌকা এখনো আমার কাছে জিম্মায় আছে। আমার টাকা দিয়ে দিলে তার নৌকা আমি তাকে বুঝিয়ে দিবো। উল্লেখ্য, নৌকার কেয়ার টেকার মোঃ ফুল মিয়া ও মিয়া হোসেন দু’জনই আমার কাছ থেকে তাদের বেতনের ৫ লক্ষ টাকা নিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এ অবস্থায় প্রকৃত ঘটনাকে আড়ালের মাধ্যমে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই মিথ্যা-বানোয়াট সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
মমিনুল হক বেনু মিয়া।
বিজ্ঞাপন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স