সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

গৌরারং ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:২৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:২৪:১২ পূর্বাহ্ন
গৌরারং ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা
মোহাম্মদ নূর :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টায় স্থানীয় ইয়াকুব উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাজী মুক্তার আলী এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের অর্থ স¤পাদক মিনারুল হক ও শামসুল হক। কর্মীসভায় নেতারা একমত পোষণ করে বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করব। ব্যক্তি নয়, দলই আমাদের মুখ্য।” কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চার বারের চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক, আব্দুল লতিফ জেপি, সেলিম উদ্দিন, আ. স. ম. খালেদ, আবুল মনসুর শওকত, আবদুল্লাহ আল নোমান, হুসেন আমির, সৈয়দ শফিক, আব্দুল করিম পাঠান, মঈন খান ময়না, আব্দুল মজিদ লিটন, আবুল হায়াত, মো. জাকির হোসেন, জামাল উদ্দিন, রিগান আহমদ, শফি মিয়া, এম. জামান ভ‚ইয়া প্রমুখ। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার বদ্ধ। আগামী নির্বাচনে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে ও শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি উপর পূর্ণ আস্থা রাখছে তারাই দলের কার্যক্রম পরিচালনা করবে। আর দল যাকে মনোনয়ন দিবে, আমরা তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের বিকল্প নেতা নেই, আমাদের একমাত্র নেতা তারেক রহমান। বক্তারা আরও বলেন, আপনারা কোনো চাঁদাবাজদের হুমকি-ধমকিতে ভয় পাবেন না। ‎আপনারা ঐক্য বদ্ধ থাকুন। আমরা আপনাদের পাশে আছি। আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষতায় গেলে, গৌরারং ইউনিয়নের অভ‚তপূর্ব উন্নয়ন হবে। কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ময়নুল ইসলাম ময়নুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, যুগ্ম সাধারণ স¤পাদক ফখরুল ইসলাম, ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ফারুক মিয়া, বিএনপি নেতা তোফাজ্জুল হক, আবুল হাসনাত, নবাব মিয়া, সুরুজ আলী, মোকাব্বির, জয়নাল আবেদিন, ভজন পাল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স