সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৪২:৫৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সাচনা বাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া কমিটির উদ্যোগে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠান। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা।
পরে বিকেল ৫টায় খোল, করতাল ও শঙ্খ বাজিয়ে সাচনা বাজারের ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির থেকে উৎসব মুখর পরিবেশে হিদু সম্প্রদায়ের প্রায় সহস্রাধিক সব বয়সের ধর্মপ্রাণ নারী পুরুষের অংশগ্রহণে সাচনা বাজার জগন্নাথ জিউর আখড়া থেকে রথযাত্রা শুরু হয়। এসময় পায়ে হেটে রথ টেনে পুণ্যার্থীরা ঢাক, ঢোল বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চনার জয়ধ্বনি দিয়ে সাচনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজার জগন্নাথ জিউর আখড়ায় রথ স্থাপন করেন। অংশগ্রহণকারী ধর্মপ্রাণ ভক্তদের ব্যতিক্রম বর্ণিল পোশাকে রথযাত্রাটি ছিল দৃষ্টিনন্দন।
এ ব্যাপারে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী বলেন, এ বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক