সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

কৃষকরা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন : অতিরিক্ত কৃষি সচিব

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:২১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩৭:১৬ পূর্বাহ্ন
কৃষকরা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন : অতিরিক্ত কৃষি সচিব
মোশাহজাহান মিয়া ::
বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম বলেছেন, কৃষকেরা হচ্ছেন দেশের প্রাণ। কৃষকরা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন। কৃষকেরা কঠোর শ্রম দিয়ে ফসল উৎপাদন করছেন বলেই আমরা খেতে পারছি। তিনি বলেন, সরকার অল্প কৃষি প্রণোদনা দিয়ে কৃষকদের উৎসাহ প্রদান করছে। যাতে কৃষকেরা জমি আবাদে আরো উদ্বুদ্ধ হন।
তিনি আরো বলেন, বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশে বিষমুক্ত খাবার উৎপাদন ও বাজারজাতকরণ। তাই ফসলি জমিতে কীটনাশক সার ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও মাড়াই মেশিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। সিলেট বিভাগীয় অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন দিরাজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষি অফিসের আবদুল কাদির ও গীতাপাঠ করেন উজ্জ্বল দেবনাথ। এ সময় সুনামগঞ্জ জেলা কৃষি উপপরিচালক ওমর ফারুক, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ কৃষকদের মাঝে ধান বীজ, সার ও মাড়াই মেশিন বিতরণ উদ্বোধন করেন।
এর আগে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা হাওরে নির্মাণাধীন কৃষি ইন্সটিটিউট ভবন পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স