সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জগন্নাথপুরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৪৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৪৫:৫৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার দিনব্যাপী জগন্নাথপুর পৌর শহরের রথবাড়িতে রথযাত্রা উৎসব উপলক্ষে বসে মেলা। মেলায় হাজারো জনতার উপস্থিতিতে রীতিমতো মিলন মেলায় পরিণত হয়। শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির ও বাসুদেববাড়ি মন্দির কমিটির উদ্যোগে ২টি রথে দেবতাদের আসনে বসিয়ে রথবাড়িজুড়ে একে একে সাতবার ঘুরানো হয়। রথের রশিতে ধরে নানা ধ্বনি দিয়ে রথ টানেন ভক্তরা। এ সময় পুরো রথবাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্চু, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শ্রীশ্রী বাসুদেববাড়ি মন্দির কমিটির সভাপতি মুকুল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় কান্তি সূত্রধর খোকন, পরমানন্দ্র দাস কালা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা সভাপতি পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর, শশী কান্ত গোপ, প্রজেশ গোপ, আশিষ চন্দ্র দেব, আশুতোষ দাস, জীবন গোপ, কাজল বণিক, বিভাষ দে, হেমেন্দ্র সেনসহ রথযাত্রা আয়োজনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স