সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

১২ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মদ জব্দ

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৪৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৪৮:৩১ পূর্বাহ্ন
১২ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মদ জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দুই উপজেলার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মদ জব্দ করেছে ২৮ বিজিবি ব্যাটালিয়ন। শুক্রবার (২৭ জুন) ভোররাতে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সীমান্তে এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে মাদক আনার খবরে বালিয়াঘাট বিওপির একটি টহলদল অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ১২৮ বোতল ভারতীয় মদ, যার সিজার মূল্য প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা। অন্যদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় চিনাকান্দি বিওপির টহলদল ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে। জব্দকৃত বিড়ির সিজার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। তবে দুটি ক্ষেত্রেই বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া পিএসসি সংবাদটি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত বিড়ি শুল্ক বিভাগে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স