সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুনামগঞ্জকে শান্তিপ্রিয় নাগরিকদের শহর হিসেবে গড়ে তুলতে হবে

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০২:৩৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০২:৩৩:১৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জকে শান্তিপ্রিয় নাগরিকদের শহর হিসেবে গড়ে তুলতে হবে
ট্রাফিক পয়েন্টে দুই ভাইয়ের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করুন গত শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট এলাকায় চাঁদা না দেওয়ার কারণে দুই ভাইয়ের ওপর প্রকাশ্যে ছুরিকাঘাত, আরেকজনকে পূর্বে মারধরের ঘটনা ঘটেছে। এটি কোনো সাধারণ অপরাধ নয়; এটি একটি স্পষ্ট বার্তা- শান্ত শহরের বুকেও এখন দাপটের রাজনীতি ও সন্ত্রাসের ছায়া ঘনীভূত হচ্ছে। ঘটনার বিবরণ শুনলে শিউরে উঠতে হয়। শহীদ মিনার এলাকায় দীর্ঘদিন ব্যবসা করে আসা এক ক্ষুদ্র ব্যবসায়ীর স্বজনদের ওপর একে একে চালানো হয় হামলা। চাঁদার টাকা না পেয়ে প্রথমে ভাই বিল্লাল আহমদকে মারধর, পরদিন তার অপর দুই ভাই আল-আমিন ও ইসমাইলের ওপর ছুরি নিয়ে হামলা করে চাঁদাবাজরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দুই ভাইয়ের একজনের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে, তাকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়। আরও ভয়ানক হলো, অভিযুক্তদের মধ্যে একজন ‘মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে’র নেতা। যে সংগঠনটির নামের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের চেতনা জড়িত, সেই সংগঠনের কেউ যদি অপকর্মে যুক্ত হয়, তবে তা শুধু সংগঠন নয় - গোটা মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি, এটি নিছক চাঁদাবাজির ঘটনা নয়, এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, প্রশাসনিক দায়িত্ববোধ এবং নাগরিক নিরাপত্তা ব্যবস্থার একটি পরীক্ষা। সুনামগঞ্জ শহর তার ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। এ শহরের রাস্তাঘাট, বাজার, ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রসমূহে শতাব্দীর পর শতাব্দী ধরে পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় ছিল। সেই শহরের বুকে যখন একদল দুর্বৃত্ত দাপিয়ে বেড়ে ব্যবসায়ীদের রক্তাক্ত করে তোলে, তখন তার প্রতিরোধ না হলে এই সহিংসতার শিকড় ছড়িয়ে পড়বে সমাজের গভীরে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। ‘চাঁদা না দিলে মৃত্যু’ - এমন বার্তা যেন কখনোই এই শহরে প্রতিষ্ঠিত না হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ সকল সামাজিক সংগঠনের উচিত তাদের গঠনতন্ত্র ও আদর্শ অনুযায়ী নিজেদের সদস্যদের মূল্যায়ন ও পরিচ্ছন্নতা রক্ষা করা। সুনামগঞ্জকে সন্ত্রাসীদের নয়, শান্তিপ্রিয় নাগরিকদের শহর হিসেবে গড়ে তুলতে হবে। এই একটি ঘটনাই আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। তাই অবিলম্বে প্রয়োজন কঠোর অবস্থান, সচেতনতা এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন