সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
দোয়ারাবাজারে চেলা নদীর ভাঙন অব্যাহত

চোখের সামনে বিলীন হচ্ছে ভিটেমাটি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৮:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন
চোখের সামনে বিলীন হচ্ছে ভিটেমাটি
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ::
দোয়ারাবাজার উপজেলার সীমান্ত নদী চেলা এখন এক আতঙ্কের নাম। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর লাগাতার বৃষ্টিতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতঘর, ফসলি জমি ও গ্রামের একমাত্র সড়ক।
নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগর, নাছিমপুর ও রহিমের পাড়া ভাঙনের মূল ঘূর্ণিপাকে পড়েছে। স্থানীয়দের ভাষ্য- চোখের সামনে ভিটেমাটি বিলীন হয়ে যাচ্ছে, অথচ প্রতিকার নেই। পূর্ব চাইরগাঁও এবং সারপিনপাড়ায় প্রায় ৫০ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। শতাধিক পরিবার খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী ঝুপড়িতে মানবেতর জীবনযাপন করছে। পাথর শ্রমিক শাহজাহান মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, নদী আমাদের সবকিছু গিলে খেয়েছে, আমাদের পাশে কেউ নেই। চাইরগাঁও থেকে সারপিন নগর পর্যšন্ত এক কিলোমিটার পাকা সড়ক ইতিমধ্যেই নদীতে হারিয়ে গেছে, আরেক কিলোমিটার এখন ঝুঁকির মুখে। ফলে অন্তত ২০টি গ্রামের সঙ্গে উপজেলা সদর ও সুনামগঞ্জ জেলার যোগাযোগ স¤পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বলেন, ভাঙনের কারণে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করছি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শমসের আলী মন্টু জানিয়েছেন, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইতোমধ্যে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তবে এলাকাবাসীর গভীর শঙ্কা- এই ভাঙন রোধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা না নিলে সীমান্তবর্তী চেলা নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন