সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

রাজানগর ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১৬:৫২ পূর্বাহ্ন
রাজানগর ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের চক বাজারের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নেতা-কর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা এমন একটি রাজনৈতিক মাঠ পেয়েছি। দীর্ঘ ১৭ বছর যারা নিজের জীবন বাজি রেখে রাজপথে থেকেছেন, জেল জুলুম সহ্য করেছেন আগামী নেতৃত্বে তারাই আসবেন। কমিটিতে ত্যাগীদের স্থান দিতে হবে। তাদের সম্মান জানাতে হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন-এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহির রায়হান চৌধুরী পাভেল। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বক্তারা বলেন, দিরাই উপজেলার সবচেয়ে কাছের ইউনিয়ন রাজানগর। গত সকল আন্দোলন সংগ্রামে দিরাই রাজপথে এ ইউনিয়নের কর্মীরা ছিলেন কিন্তু দুঃখের বিষয় ২১ সদস্যের কমিটিতে এ ইউনিয়ন এর কেউ স্থান পায়নি তবে এক পরিবারের তিন জন স্থান পেয়েছেন। তারা ইউনিয়ননের নেতৃত্বে এমন নেতাদের চান যারা গত ১৭ বছর রাজপথে ছিল। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, ইউনিয়ন বিএনপির জিবাতুল ইসলাম, শাহিবুর, প্রণব দাস, আপ্সতাব খাঁ, ছদ্দর আলী, নবীর হোসেন, জুনায়েদ মিয়া, কনু মিয়াসহ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যরা। সভায় জানানো হয় আগামী তিন দিন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে প্রার্থীদের মধ্যে দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে। আগ্রহীরা ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়। ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের আশ্বাস দেন নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক