সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ

জগন্নাথপুরে ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ডভ্যান শ্রমিক কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১৯:১২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ডভ্যান শ্রমিক কমিটির নির্বাচন সম্পন্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি.নং-২৬২২) এর অন্তর্ভুক্ত জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে জগন্নাথপুর পৌরসভার হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২টি পদে ২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। নির্বাচনে সভাপতি পদে জাহেদ আলী চেয়ার প্রতীকে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদন মিয়া আনারস প্রতীকে ৬৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোমবাতি প্রতীকে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী রাজা খেজুরগাছ প্রতীকে ৬৪ ভোট পান। সহ-সভাপতি পদে ফারুক মিয়া গরুর গাড়ি প্রতীকে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে সুলতান আলী শাপলা ফুল প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হাসান আলী মামুন মই প্রতীকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া অর্থ সম্পাদক পদে নাছের গণি ও সদস্য পদে সুমন মিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স