সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

মাদকমুক্ত শহরের জন্য কার্যকর পদক্ষেপ এখনই প্রয়োজন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন
মাদকমুক্ত শহরের জন্য কার্যকর পদক্ষেপ এখনই প্রয়োজন
সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াল ছোবল দিন দিন গ্রাস করছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। বিশেষ করে উকিলপাড়ার সুরমা নদী তীরবর্তী ‘বেকারিঘাট’ এলাকা, তেঘরিয়া, আরপিননগর, বড়পাড়া, সুলতানপুর, ষোলঘর, ধোপাখালি, নবীনগরসহ অন্তত এক ডজন এলাকায় মাদক কারবারিদের বিচরণ এবং বিস্তার দেখে আমরা চরমভাবে উদ্বিগ্ন। সন্ধ্যা নামতেই এইসব এলাকায় বহিরাগত মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়, চলছে প্রকাশ্য ও গোপনভাবে ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের বিকিকিনি। অথচ এলাকাবাসী চিহ্নিত এসব মাদক কারবারিদের উপস্থিতি সম্পর্কে অবগত হলেও ভয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এখন প্রশ্ন হলো- এতসব তথ্য স্থানীয় মানুষ জানে, সংবাদকর্মীরা জানেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী জানেন না কেন? নিশ্চয়ই জানেন। তাহলে কেন এইসব মাদকচক্র এখনো সক্রিয়? কেন তাদের আড়ালে শক্তিশালী নেটওয়ার্ক ছড়িয়ে পড়ছে শহরের আনাচে-কানাচে?
আমরা চাই, কোনো অভিযান যেন লোক দেখানো কর্মসূচিতে পরিণত না হয়। সে বিষয়ে প্রশাসনকে আরও সজাগ ও তৎপর হতে হবে। কারণ একটি সমাজে যখন উঠতি বয়সের তরুণরা মাদকের ছোবলে দিশেহারা হয়ে পড়ে, তখন শুধু পরিবার নয়, গোটা জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ এখন আর কেবল আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়, বরং এটি হওয়া উচিত সমাজের সম্মিলিত লড়াই। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অবশ্যই বলতে হবে, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে এখনই শক্ত হাতে মাদক ব্যবসা বন্ধে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে চিহ্নিত মাদক স্পটগুলোতে একযোগে অভিযান চালানো যেতে পারে। একইসাথে প্রয়োজনে সেসব এলাকায় কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে, যাতে তথ্য সংগ্রহ ও প্রতিরোধ সহজ হয়।
মাদক সমাজের বিষফোঁড়া। এই বিষ যদি এখনই উপড়ে ফেলা না যায়, তবে তা গোটা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাই দেরি নয়, মাদকমুক্ত শহর গড়তে এখনই চাই রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দৃঢ়তা এবং জনসম্পৃক্ততা উদ্যোগ। সুনামগঞ্জবাসী একটি নিরাপদ, সুস্থ ও সচেতন শহর চায় - এই আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন