সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

অবৈধ বালুসহ ৪ নৌকা আটক, ২ লক্ষ টাকা জরিমানা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৩৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৩৯:৫৪ পূর্বাহ্ন
অবৈধ বালুসহ ৪ নৌকা আটক, ২ লক্ষ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: ছাতকে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে চারটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকা আটক করে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ জুন) ভোরে সিলেটের কো¤পানিগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। ছাতক নৌ পুলিশ ফাঁড়ির এসআই অপু কুমার দাশ গুপ্ত জানান, একটি চক্র উৎমাছড়া এলাকার ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে ছাতকের দিকে নিয়ে যাচ্ছিল। যৌথ বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে ভোররাতে চারটি বালুবোঝাই নৌকাসহ চারজনকে আটক করে। নৌকাগুলোতে আনুমানিক দুই হাজার ঘনফুট বালু ছিল। আটককৃতরা হলেন সিলেটের কোপানিগঞ্জ থানার চাটিবহর গ্রামের মো. আলামিন (২৬), একই গ্রামের আব্দুল আহাদ (২৯), ছাতক থানার বারকাহন গ্রামের কওছর উদ্দিন (৪৫) এবং জামালগঞ্জ থানার ফতেহপুর গ্রামের মো. আশরাফ (৩৪)। পরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা আদায় শেষে নৌকা চারটি প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয় এবং জব্দকৃত বালু ছাতক বিআইডব্লিউটিএ ঘাটে সংরক্ষণে রাখা হয়। এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি রাজস্ব সুরক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স