সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

দিরাই পৌরসভার বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৪৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৪৮:১৪ পূর্বাহ্ন
দিরাই পৌরসভার বাজেট ঘোষণা
দিরাই প্রতিনিধি :: অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দিরাই পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ অর্থবছরে ১৪ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়ে। দিরাই পৌরসভা কার্যালয়ের কনফারেন্স হলে পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা এবং সরকারি ও অন্য উন্নয়ন হিসাব খাতে ১১ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৬৯৯ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় অবকাঠামো নির্মাণ খাতে সর্বোচ্চ ১০ কোটি ৫৭ লাখ টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭ লাখ ৯০ টাকা। এছাড়া রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, ঘাটলা নির্মাণ ও নলকূপ স্থাপন কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধরের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাফিক ইসমাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খান, এসআই আব্দুল্লাহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী