সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

কবি পুলিন রায়ের হীরক জয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৩:৫৭ পূর্বাহ্ন
কবি পুলিন রায়ের হীরক জয়ন্তী উদযাপন
বিশিষ্ট সাহিত্য সংগঠক, লিটল ম্যাগাজিন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মোহন’স এডুকেশনের উদ্যোগে শনিবার (২৮ জুন) সাহিত্য আড্ডা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মোহন’স এডুকেশনের কর্ণধার কবি সংগঠক মিহির মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি কবি নীপু মল্লিক ও ছড়া পরিষদ সিলেটের সাধারণ স¤পাদক বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল। অনুভূতি ব্যক্ত করেন কবি-স¤পাদক পুলিন রায়। প্রবন্ধ পাঠ করেন কবি হিমাংশু রায় হিমেল। কবি সন্তোষ রঞ্জন পালের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কবি শহিদুল ইসলাম লিটন, ব্যাংকার অসীম তালুকদার, কবি অমিতা বর্ধন, ব্যাংকার ইমন চন্দ্র দাস, আব্দুর রহিম, এডভোকেট রনজিৎ বিশ্বাস, রিপন মিয়া, অভিনয় সরকার, ইহলাম সাদি, কুবাদ বখত চৌধুরী রুবেল, ফারজানা বেগম, ডলি তালুকদার, সাদিয়া সুলতানা, মো. রিদওয়ান, মো. মুহিন আহমদ, আহমদ রুমন, মাহফুজুল হক হাদি, আজাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কবি পুলিন রায়কে ক্র্যাস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, জীবনসংগ্রামে বিজয়ী বীর পুলিন রায় সফল একজন মানুষ। আপন কর্মগুণে মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। কবি-স¤পাদক হিসাবে তিনি তার নিজস্ব একটি স্থান দখল করতে পেরেছেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স