সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে মাদকবিরোধী সভা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৮:০৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে মাদকবিরোধী সভা
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেলে ৬নং উত্তর ইউনিয়ন বিট পুলিশিংয়ের আয়োজনে মমিনপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
থানার এসআই মাসুদ রানার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
আরও বক্তব্য রাখেন উত্তর ইউনিয়নের সাবেক মেম্বার আবুল হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার সেলিম আহমদ ও হাবিবুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার এস আই পঙ্কজ ঘোষ, সিদ্দিক আহমদ, আলমগীর হোসেন, এম এ ফারুক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখার জন্য সকলে মিলে কাজ করতে হবে। দেশ আমার আপনার সকলের। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে। ইভটিজিং যারা করে তারা সমাজের জন্য ক্ষতিকর। কোন ধরনের ইভটিজিং সহ্য করা হবে না। তিনি বলেন, আপনার সন্তানের প্রতি নজর রাখা আপনার নৈতিক দায়িত্ব। আপনার সন্তান কার সাথে চলে, সন্ধ্যার পর কোথায় যায়, ভালো করে খোঁজ খবর রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প