সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

কেএসআরএম-এর মতবিনিময় সভা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:০৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:০৩:৩২ পূর্বাহ্ন
কেএসআরএম-এর মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: কেএসআরএম-এর সিলেট জোন প্রধান এজিএম মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, কেএসআরএম বাংলাদেশের স্থাপত্যশিল্পের গর্বিত অংশীদার। কোয়ালিটি স্টিল ম্যানুফ্যাকচারিংয়ে কেএসআরএম দেশের সুপরিচিত একটি ব্র্যান্ড। নির্মাণকাজে ব্যবহৃত এই রডের গুণগত মানের জন্য সিভিল ইঞ্জিনিয়ার, নির্মাণ শ্রমিক ও নির্মাতাদের কাছে আস্থা ও বিশ্বস্ততার প্রতীক। এ জন্য সকলের পরামর্শ, সমস্যা নিরসনে কাছাকাছি আসতেই বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আমরা মতবিনিময় সভার আয়োজন করি। গুণাগুণ ও মান ধরে রাখতে সকলের সহযোগিতা অপরিহার্য। শনিবার সন্ধ্যায় শহরের কাজির পয়েন্ট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সিভিল ইঞ্জিনিয়ার, ডিলার ও নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে কেএসআরএম-এর সিলেট জোন প্রধান এজিএম মোজাম্মেল হক চৌধুরী এসব কথা বলেন। কেএসআরএম সিলেট-এর ব্র্যান্ড অফিসার মিজানুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেএসআরএম-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মুরাদ মল্লিক, সিরাজুল ইসলাম কেএসআরএম-এর ডিলার মেসার্স এম এম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোয়াজ্জেম হোসেন, মেসার্স ফাইজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাজেদুল হক নয়ন, ইঞ্জিনিয়ার মোবাশ্বের বিল্লাহ, ইঞ্জিনিয়ার রাসেল আহমদ প্রমুখ। পরে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প