সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

আকাশ ছোঁয়ার পথে হাওরপাড়ের কন্যা ইমা’র জন্য শুভকামনা

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৩৭:৩৯ পূর্বাহ্ন
আকাশ ছোঁয়ার পথে হাওরপাড়ের কন্যা ইমা’র জন্য শুভকামনা
হাওরের জল-হাওয়ার সঙ্গে বড় হওয়া এক সাহসী কিশোরী দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নাম লিখিয়েছে। সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামের মেয়ে নাদিরা তালুকদার ইমা চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দলের প্রতিনিধিত্ব করবে। আমরা মনে করি, এটি শুধু একটি খেলার সফর নয়, এটি একটি স্বপ্নের যাত্রা, যা সমাজের গোঁড়ামি, লিঙ্গবৈষম্য ও প্রতিকূল বাস্তবতার দেয়াল ভেঙে নির্মিত হয়েছে। ইমার এই সাফল্য ব্যক্তি বা পরিবারের গর্বের সীমা ছাড়িয়ে এক সামষ্টিক বার্তা বহন করে। সেটি হলো- প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা সুযোগ পেলে শুধু পাড়ার নয়, দেশের মুখ উজ্জ্বল করতে পারে। ইমার গল্প এদেশের হাজারো মেয়ের জন্য অনুপ্রেরণা - যারা প্রতিনিয়ত সীমাবদ্ধতার বেড়াজালে বন্দি, কিন্তু ভেতরে ভেতরে এক আলোকিত পথের স্বপ্ন বুনে চলে। ইমা বড় হয়েছেন শান্তিগঞ্জের ঢালাগাঁও গ্রামের মতো একটি অঞ্চলে, যেখানে এখনও অনেক পরিবার মেয়েদের মাঠে পাঠানো নিয়ে দ্বিধাগ্রস্ত। তবু পরিবার যখন হয়ে উঠেছে আশ্রয় ও উৎসাহের ঠিকানা, তখন ইমা নিজেকে গড়ে তুলতে পেরেছেন বিকেএসপি’র কঠোর প্রশিক্ষণ ও নিজের দুরন্ত ইচ্ছাশক্তিতে। সিঙ্গাপুরে এএইচএফ কাপ থেকে শুরু করে ওমানের এশিয়া কাপে তার অংশগ্রহণ প্রমাণ করে, দক্ষতা আর দৃঢ়তায় মেয়েরাও দেশের গর্ব হতে পারে। তার এই অর্জনের মাঝে আরও একটি বার্তা সুস্পষ্ট- সমাজকে বদলাতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে। ইমার ভাইয়েরা যখন মাঠে খেলছিল, ছোট্ট ইমারও যে খেলার ইচ্ছা ছিল, সেটি থেমে থাকেনি। বরং সেই দমিয়ে রাখা আকাক্সক্ষা পরিবারিক সমর্থনে জ্বলে উঠেছে দীপ্ত আগুনে। আমরা যারা নারী উন্নয়ন, সমঅধিকার আর প্রগতিশীল সমাজ গড়ার কথা বলি - ইমার গল্প তাদের জন্য বাস্তব উদাহরণ। ইমা শুধু জাতীয় দলে জায়গা করে নেননি, তিনি হাওরপাড়ের হাজারো কন্যার মধ্যে স্বপ্নের চারা বুনে দিয়েছেন। এখন প্রয়োজন আমাদের- এই চারাটিকে গাছ করতে, সমাজের দৃষ্টিভঙ্গিকে আরও উদার করতে এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণকে পৃষ্ঠপোষকতা দিয়ে সাহস জোগাতে। শিক্ষা ও খেলাধুলায় মেয়েদের এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি। আজ ইমা চীন গেছেন, কাল হয়তো সুনামগঞ্জের অন্য কোনো মেয়ে অলিম্পিকে দেশের পতাকা উড়াবে - এই আশাই আমাদের সাহস দেয়, পথ দেখায়। ইমার জন্য শুভকামনা। সে যেন সফল হয় শুধু মাঠে নয়, সমাজের মানচিত্রে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ