সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৪০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৪২:২৫ পূর্বাহ্ন
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জেলা সদরের সাথে সরাসরি যোগাযোগের জন্য জামালগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক জামালগঞ্জ-রূপাবালী এবং জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় জামালগঞ্জ সিএনজি, ইজিবাইক ও মটর সমিতির আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জামালগঞ্জ ইজিবাইক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুকন ও ছাত্র প্রতিনিধি হাসান আল মাছুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিন বারী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, সামছুজ্জামান ধন মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নোয়াগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম কাপ্তান, ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমদ, মটর বাইক সমিতির সভাপতি রিপন মিয়া, সিএনজি লেগুনা সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরকার, ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

মানববন্ধনে জামালগঞ্জ উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষক, ব্যবসায়ী, নোয়াগাঁও বাজার, লালবাজার ও মান্নানঘাট ইজিবাইক সমিতির নেতৃবৃন্দ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালের আকস্মিক বন্যায় জেলার সাথে সরাসরি যোগাযোগের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর মাঝে মধ্যে মেরামত করা হলেও যান চলাচলে অনুপযোগী। সড়কে অসংখ্য খানাখন্দের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।
সম্প্রতি দুর্ঘটনার শিকার হয়ে গাড়ীতে আরোহী এক যাত্রী নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

গণমাধ্যমকর্মীরা বারবার নিউজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক লড়ছে না। বক্তরা সড়ক সংস্কার দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, আমি এই উপজেলায় যোগদানের পর নির্বাহী প্রকৌশলী স্যারের বরাদ্দ দিয়ে খানাখন্দে ভরা রাস্তাটির কিছুটা অংশ সংস্কার করেছি। খানাখন্দে ভরা জনগুরুত্বপূর্ণ রাস্তাটি নিয়ে চিফ ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলেছি। তিনি রাস্তাটির সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন। আমি আশা করছি আগামী তিন মাসের ভিতরে রাস্তার সংস্কার কাজ শুরু হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, রাস্তার খানাখন্দের কারণে আপনাদের মতো আমরাও দুর্ভোগে আছি। জেলা সদরের সাথে যোগাযোগে নদী পার হয়ে বিকল্প রাস্তায় যেতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যান চলাচলের জন্য সংস্কার কাজ চলছে। এই কাজে আপনারা আমাদের সহযোগিতা করবেন।
জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আনোয়ার হোসেন বলেন, আগামী অর্থ বছরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স