সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫০:২৫ পূর্বাহ্ন
দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার
দিরাই প্রতিনিধি :: সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী বলেছেন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি নাগরিক সংগঠন, আমরা সবাই কনজ্যুমারের সাথে কোনো না কোনোভাবে জড়িত। কারণ আমরা সবাই ভোক্তা, কনজ্যুমার যত শক্তিশালী হবে আমাদের ভোক্তাদের অধিকার আদায় ততো সহজ হবে। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সততা। আমাদের পিছিয়ে থাকার আসল কারণ হচ্ছে আমাদের সততা ও নিষ্ঠার অভাব। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। সততা হচ্ছে সকল সফলতার চাবিকাঠি। আমরা বিশ্বাস করি ক্যাবের নেতৃবৃন্দ সততার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। আমাদের সকলকে নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণে সোচ্চার হতে কনজ্যুমার এসোসিয়েশনকে আরও শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে। সোমবার কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাইয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত ক্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই উপজেলা ক্যাবের সাধারণ স¤পাদক সামছুল ইসলাম সরদারের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী, দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন সিলেট জেলা ক্যাবের সাধারণ স¤পাদক মহি উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা ক্যাবের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন, সাধারণ স¤পাদক হোসেন আহমেদ, হবিগঞ্জ জেলা ক্যাবের সভাপতি দেওয়ান মিয়া, সুনামগঞ্জ জেলা ক্যাবের সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক ইমরান হোসাইন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ