সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫৪:০৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুলক হক আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বর্ষীয়ান এই আইনজীবী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর-ক্ষমতাস¤পন্ন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার বিকেলে তার নিজ এলাকা সলুকাবাদ ইউনিয়নের চালবন পয়েন্ট থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই প্রচারণা। শোভাযাত্রায় বিএনপির নেতা-কর্মী ছাড়াও শত শত স্থানীয় জনতা অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা বলেন, “এই প্রথম বিশ্বম্ভরপুর উপজেলার একজন শিক্ষিত ও গ্রহণযোগ্য নেতাকে এমপি পদে প্রার্থী হিসেবে পেয়ে আমরা গর্বিত। জেলার ১২টি উপজেলার মধ্যে বিশ্বম্ভরপুর থেকে এমপি হওয়ার মতো এতো যোগ্য ও অভিজ্ঞ নেতা আগে কখনো আসেননি।” পথসভায় বক্তারা আরও বলেন, “স্বাধীনতার ৪ যুগ পেরিয়ে গেলেও বিশ্বম্ভরপুরবাসী এখনো নিজ এলাকার কাউকে সংসদ সদস্য হিসেবে পায়নি। এবার সেই ইতিহাস পাল্টানোর সময় এসেছে। অ্যাডভোকেট আব্দুল হক শুধু জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন না, তিনি একইসঙ্গে সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি হয়ে পুরো উপজেলা তথা জেলার সুনাম বাড়িয়েছেন।” প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী অ্যাড. আব্দুল হক বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা, মিয়ারচর বাজার, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। দিনের শেষ দিকে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির নতুনপাড়াস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করা ও জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ। এছাড়া বৈঠকে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী