সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা
সুনামগঞ্জ-৪ আসন

মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়ত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১০:৩৯ পূর্বাহ্ন
মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়ত
স্টাফ রিপোর্টার :: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখা। সোমবার (৩০ জুন) সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তে উপনীত হোন নেতৃবৃন্দ। উপজেলা জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব। উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা ও সকল ইউনিয়নের জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নবীন-প্রবীণ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অধিকাংশ নেতাকর্মী সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাওলানা নাজমুল হাসানের নাম প্রস্তাব করেন। উল্লেখ্য, মাওলানা নাজমুল হাসান জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সাংগঠনিক স¤পাদক, লন্ডন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ স¤পাদক, টাওয়ার হ্যামলেটস জমিয়তের সাধারণ স¤পাদক, তরুণ সমাজসেবক, আন্তর্জাতিক পরিম-লে সমাদৃত ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব। তার পিতা শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহীম উলুতুলী রাহিমাহুল্লাহ ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সফল সাধারণ স¤পাদক। উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে তাকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নেতাকর্মীরা বলেন, সুনামগঞ্জ-৪ আসন মাওলানা নাজমুল হাসানের জন্মস্থান। তিনি মানবতার তরে এক নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি যদিও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে হৃদয়ে বহন করছেন এই দেশ ও মাটির তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষদের আর্তনাদ। এই মাটির কোনো যোগ্য প্রার্থী থাকতে আমরা ভাড়াটিয়াকে চাই না। তাই দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে হলে পরীক্ষিত ও পরিচিত নেতা মাওলানা নাজমুল হাসানের কোনো বিকল্প নেই। জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান চৌধুরীর নামও প্রস্তাবে আসে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স