সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় এখন সময়ের দাবি : এহসানুল মাহবুব জুবায়ের

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৩:০৪ পূর্বাহ্ন
নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় এখন সময়ের দাবি : এহসানুল মাহবুব জুবায়ের
দোয়ারাবাজার প্রতিনিধি :: “বাংলাদেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং ভোটাধিকার নিশ্চিত করতে হলে ইসলামপন্থীদের বিজয় এখন সময়ের দাবি” - এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার (৩০ জুন) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগত সময়ে যারা ভোটকেন্দ্র দখল করে জনগণের রায়কে পদদলিত করেছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখনই দেশের ফসল ঘরে তোলার সময়। যদি আমরা একত্রে নির্বাচন করি, তবে ইনশাআল্লাহ ইসলামপন্থীদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে। আগামী জুলাই-আগস্টের গণজাগরণ ব্যর্থ হতে দেওয়া যাবে না। জুবায়ের আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করেছে। আজ বাংলাদেশে আরেকটি স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। জনগণের ভোটাধিকার হরণ করে আর যেন কেউ ক্ষমতায় না আসতে পারে, সে লক্ষ্যে আমাদের সজাগ থাকতে হবে। বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জসিম উদদীনের সঞ্চালনায় জনশক্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সিলেট জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহিন প্রমুখ। এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ