সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

হাওর থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১১:৪৩:৫৭ অপরাহ্ন
হাওর থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার মেধার হাওর থেকে সোমবার (৩০ জুন) রাতে মাসুক মিয়া (৪৫) নামের এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। তার বাড়ি উপজেলার মাছিমপুর গ্রামে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মাসুক মিয়া সোমবার সকালে সবজি নিয়ে যাত্রীবাহী নৌকাযোগে উপজেলার চাপাইতি বাজারে যান। সেখানে সবজি বিক্রি শেষে ওইদিন সন্ধ্যায় নিজেই ইঞ্জিনচালিত নৌকার হাল ধরে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নৌকাটি মেধার হাওরে এলে সেখানে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে তিনি ধাক্কা লাগলে হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ওই হাওর থেকে রাত সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় সবজি বিক্রেতা মাসুক মিয়ার লাশটি উদ্ধার করেন এলাকাবাসী। এই মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের সদস্যদের কাছ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প