সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১২:১৬:৪২ পূর্বাহ্ন
ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে মালিকবিহীন ৪টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। অভিযানে ছাতক থানা পুলিশ ও নোয়াকোট বিজিবি সদস্যরা অংশ নেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছাতকের বিভিন্ন নদী ও জলাধার থেকে অবৈধভাবে বালু তোলার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, নদীভাঙন বাড়ছে, কৃষিজমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। নদীতীরবর্তী এলাকার এক বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে শক্তিশালী একটি চক্র দিনের আলোতে নদী থেকে বালু তুলে নিচ্ছে। আমাদের বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। এই অভিযানে আমরা আশার আলো দেখছি। আমরা চাই, অভিযান যেন নিয়মিত হয় এবং দোষীদের আইনের আওতায় আনা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, নদী আমাদের প্রাণ, আমাদের সম্পদ। কোনো প্রভাবশালী বা অসাধু চক্রকে নদী ও পরিবেশ ধ্বংসের সুযোগ দেওয়া হবে না। সরকারের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। আজকের অভিযান একটি বার্তা- অবৈধ বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি