সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে হবে

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১২:০৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১২:০৬:৫৮ পূর্বাহ্ন
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে হবে
সড়ক যোগাযোগ শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের মাধ্যম নয়; এটি একটি অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ, নাগরিক জীবনমান এবং জরুরি সেবার ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে জেলার জামালগঞ্জ-রূপাবালী এবং জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়ক যেন এখন জনভোগান্তির প্রতীক হয়ে উঠেছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে সাধারণ যাত্রীর, সড়ক যেন এক মরণফাঁদ! গত সোমবার জামালগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী জনসাধারণের দীর্ঘদিনের ক্ষোভ ও যন্ত্রণা দৃঢ় কণ্ঠে উচ্চারিত হয়েছে। সিএনজি, ইজিবাইক, মটর সমিতি থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি - সকল শ্রেণির মানুষ একই দাবিতে একত্রিত হয়েছিলেন: এই সড়ক সংস্কার করতে হবে এখনই, দেরি নয়। ২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কের ক্ষয়ক্ষতি হওয়ার পর এখন পর্যন্ত শুধুমাত্র খন্ডকালীন ত্রুটিপূর্ণ মেরামতেই সীমাবদ্ধ থেকেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ক্ষোভ ও হতাশা। একজন যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে এই সড়কে। এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয় - প্রকারান্তরে অব্যবস্থাপনার করুণ পরিণতি। এটি একটি স্পষ্ট বার্তা যে, সময়মতো সড়ক মেরামতের অভাব মানেই জনগণের জীবন নিয়ে খেলা। অথচ গণমাধ্যমে বারবার সংবাদ প্রকাশ, এলাকাবাসীর একাধিক আন্দোলন, স্থানীয় নেতৃবৃন্দের সরব অবস্থান - সবই ছিল চোখে পড়ার মতো। তবুও সংশ্লিষ্ট মহলের টনক নড়েনি, যা অত্যন্ত হতাশাজনক। তবে আশার কথা, স্থানীয় উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার বক্তব্যে কিছু আশ্বাস এসেছে। চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে এবং এলজিইডি জানিয়েছে, আগামী অর্থবছরে এ সড়ককে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের পরিকল্পনা রয়েছে। এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়। প্রতিশ্রুতি নয়, জনগণ এখন চায় দৃশ্যমান কাজ। আমাদের দাবি, আগামী তিন মাসের মধ্যে এ সড়ক সংস্কারের কাজ শুরুর নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে। সংস্কারকাজে যেন মান বজায় থাকে এবং দীর্ঘস্থায়ী হয় - সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। সড়কটি পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত বিকল্প রাস্তায় যান চলাচলের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একটি অব্যবস্থাপনার দায় যেন আর একটি প্রাণ না নেয়। জামালগঞ্জ ও আশপাশের হাজারো মানুষের জীবন-জীবিকা, শিক্ষাগমন, চিকিৎসা, কৃষি ও বাজারজাতকরণ এই সড়কের উপর নির্ভরশীল। তাই বিলম্ব নয় - এই সড়ক সংস্কার এখনই জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী