সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

প্রকাশ্যে চেলা নদীর বালু লুট

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৮:০৩ পূর্বাহ্ন
প্রকাশ্যে চেলা নদীর বালু লুট
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া এলাকায় চেলা নদীর তীর কেটে প্রকাশ্যে বালু উত্তোলন চলছে। দিনের পর দিন এই অবৈধ কর্মকান্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে নদীতীরবর্তী জনপদ, বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি চক্র নিয়মিতভাবে নদীর তীর থেকে বালু তুলে নৌকাবোঝাই করে নিয়ে যাচ্ছে। রাতের আঁধারে, এমনকি দিনের বেলায়ও প্রকাশ্যে চলে এই লুটপাট। নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় প্রতিনিয়ত ভাঙছে নদীতীর, ইতোমধ্যে কয়েকটি পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়ি বা অন্য জায়গায়। ভুক্তভোগীরা জানিয়েছেন, আমাদের বাড়ির একাংশ নদীতে চলে গেছে। রাত দিন নদীর তীর কেটে বারকি নৌকাবোঝাই করে প্রকাশ্যে বালু লুট করে নিয়ে গেলেও দেখার কেউ নেই। কেউ প্রতিবাদ করলে হুমকি আসে। স্থানীয়রা আরও বলেছেন, একটা প্রভাবশালী বালু সিন্ডিকেট বালুমহালের দোহাই দিয়ে এভাবেই প্রকাশ্যে নদীর তীর কেটে নিয়ে যাচ্ছে বালু। নদী এখন ঘরের দুয়ারে। প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমরা আতঙ্কে আছি। বালুমহালের নামে দেদারসে তীর কেটে বালু লুটের ব্যাপারে কোন উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের।
স্থানীয়রা ধারণা করছেন, প্রশাসনের যোগসাজশে বালু সিন্ডিকেট প্রকাশ্যে তীর কেটে বালু লুট করছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নদীর তীর থেকে বালু উত্তোলন স¤পূর্ণ নিষিদ্ধ হলেও, বাস্তবে এসব নিয়ম মানার কোনো বালাই নেই।
এই বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন