সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

শান্তিগঞ্জে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৫:১৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্থার সাবেক দপ্তর স¤পাদক ফখরুল ইসলাম জয়ের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে বিজয় সমাজকল্যাণ সংস্থার আয়োজনে গণিগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ। বিজয় সমাজকল্যাণ সংস্থার সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক মুহিবুর রহমান মানিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নিখোঁজ ফখরুলের বাবা মাওলানা বশির আহমদ, বিজয় সমাজকল্যাণ সংস্থার সাবেক দুই সভাপতি ফরিদ আহমদ ও মনোয়ার হোসেন হিমেল, নির্বাহী সদস্য জিলাল উদ্দিন, শিব্বির আহমদ, ইউপি সদস্য মাহবুব তালুকদার, ব্যবসায়ী সাদ্দাম হোসেন, জাকারিয়া আহমদ, শাহআলম ও সংস্থার সাবেক সহ-সভাপতি ছাব্বির আহমদ। বক্তারা বলেন, গত ২৮ জুন সকালে প্রতিদিনের মতো গণিগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফ্যামাস টেলিকমে আসেন ফখরুল ইসলাম জয়। কিন্তু ওইদিন রাতে আর বাড়ি ফেরেননি। দোকানের সাটার অর্ধেক নামানো অবস্থায় নিখোঁজ হয় সে। তার মুঠোফোন বন্ধ রয়েছে ওইদিন থেকে। আত্মীয়, বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করেও ফখরুলের খোঁজ মেলেনি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। কিন্তু নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও ফখরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা থানা প্রশাসনকে বলবো, তার ফোন ট্র্যাকিং ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ফখরুলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরত দিন। কান্নাজড়িত কণ্ঠে নিখোঁজ ফখরুলের বাবা বশির আহমদ বলেন, আমার ছেলে ৫ দিন ধরে নিখোঁজ। তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার জন্য দুশ্চিন্তায় আমাদের পরিবারের সবাই। আমি শান্তিগঞ্জ থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত আমার ছেলেকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিজয় সংস্থা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য সিরাজুল আলম, সাবেক অর্থ সম্পাদক হুমায়ুন আহমদ, সদস্য রাসেল আহমদ, হুমায়ুন আহমদ, গণিগঞ্জ গ্রামের বাসিন্দা আঞ্জু মিয়া, হাবিবুর রহমান, শাহিনুর রহমান, মজুমদার আলী, নুনু মিয়া, ব্যবসায়ী মোস্তফা মিয়া, সালাতুর রহমান, সইদুর মিয়া, জাকারিয়া, আঙ্গুর মিয়া, হাবিজ মিয়া, নুর ইসলাম, সাগর মিয়া প্রমুখ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। নিখোঁজ ফখরুল ইসলামের সন্ধানে থানা পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স