সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা

সীমান্তে চার বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারী আটক

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৫:৪৪ পূর্বাহ্ন
সীমান্তে চার বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারী আটক
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ইদুকোণা সীমান্ত এলাকা থেকে চারজন পাচার হওয়া বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ জুলাই ২০২৫) দুপুর ১২টার দিকে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোণা এলাকা থেকে তাদের আটক করে। আটক পাচারকারীরা হলেন- উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা গ্রামের আবুল হোসেনের পুত্র মো. ইমন হোসেন (২২), মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)। পাচার হওয়া চার বাংলাদেশি নাগরিক হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের পুত্র মো. নুর ইসলাম মোড়ল (২০), কুটি মিয়ার পুত্র মো. লিটন মির (৫০), মৃত জাফর মোল্লার পুত্র মো. নজরুল ইসলাম (৪০) ও মৃত সাইদুর রহমানের মো. শাহিন মিয়া (৩০)। বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতঃপূর্বে ভারতে প্রবেশ করেছিলেন এবং এদিন বাকি তিনজনকে ভারতে পাচারের উদ্দেশ্যে একত্রিত হন। তবে সীমান্ত টহল দলের তৎপরতায় তারা আটকের মুখে পড়েন। এ সময় পাচারকারী চক্রের আরও একজন সদস্য উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা গ্রামের আবুল হোসেনের পুত্র মো. আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৩-৪ মাস কাজ করার পর দেশে ফিরে আসতেন। এই চক্র অর্থের বিনিময়ে মানব পাচারে জড়িত। আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স