সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

যারা দুই নৌকায় পা দিয়ে চলে, তাদের লক্ষ্য সফল হয় না : চরমোনাই পীর

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১২:৫৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১২:৫৯:২৫ পূর্বাহ্ন
যারা দুই নৌকায় পা দিয়ে চলে, তাদের লক্ষ্য সফল হয় না :  চরমোনাই পীর
জামালগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম বলেন, আল্লাহর ওলিদের সংস্পর্শে এসে মানুষ রাসুল (সা.) প্রকৃত আনুগত্য অর্জন করতে পারে। কোরআন ও হাদিসের আলোকে কলব বা হৃদয় শুদ্ধ হলে মানুষও সৎপথে ফিরে আসে। মানুষের শরীরে একটি গোশতের টুকরো আছে, যার নাম কলব। এটা ভালো হলে পুরো শরীর ভালো হয়ে যায়। আর খারাপ হলে মানুষ বিভ্রান্ত হয়। চরমোনাই অনুসারীদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মধ্যে বেনামাজি নেই। যারা একসময় খারাপ পথে ছিল, তারা এখন আল্লাহর পথে ফিরে এসেছে। ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন গঠনে আমাদের ভূমিকা সুস্পষ্ট। দুনিয়া ও আখিরাতে কল্যাণ পেতে ইসলামের ছায়াতলে আসতে হবে। তিনি আরও বলেন, চাঁদাবাজ-দখলবাজ ও খুনিরা শুধু দুনিয়ায় নয়, কিয়ামতের ময়দানেও বিচারের সম্মুখীন হবে। ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীক মানবিক মানুষ গঠনে কাজ করছে। তিনি আরও বলেন, যারা দুই নৌকায় পা দিয়ে চলে, তাদের কোনো লক্ষ্যই সফল হয় না। একমাত্র ইসলামের সঠিক পথে থেকে কল্যাণ পাওয়া যায়। বুধবার (২ জুলাই) রাতে জামালগঞ্জের সাচনা বাজারে বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাচনা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে মাওলানা মাহদী আল হাসান ও হাফেজ মাওলানা মফিজুর রহমান আলালের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সহকারী ইমাম কাম অডিটর (সিলেট বিভাগ) হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ হযরত মাওলানা তোফায়েল আহমেদ খাঁন, হযরত মাওলানা কাউছার আহমেদ কুয়াকাটা, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার ইমাম কাম অডিটর হযরত মাওলানা মুফতি ফখর উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সুনামগঞ্জ জেলার ইমাম কাম অডিটর হযরত মাওলানা আব্দুল লতিফ , সাচনা লামা বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আবু তাহের প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স